Hello GuestFor better experience login
Shop No: 53,54,55 – Shahid Park Mosjid Market, Mohammadpur, Dhaka – 1207

Warranty Policy of JananiMart BD

সম্মানিত ক্রেতাবৃন্দ, JananiMart BD সব সময় গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এতদসত্ত্বেও গ্রাহকসেবার মান উন্নত, সময়োপযোগী এবং দ্রুততর করার জন্য কিছু নিয়মকানুন মেনে কার্য পরিচালনা করতে হয়। সম্মানিত গ্রাহকগণের প্রতি বিশেষভাবে অনুরোধ, JananiMart BD থেকে পণ্য কেনার পূর্বে নিম্নে উল্লেখিত নিয়মাবলি ভালোভাবে অনুসরণ করবেন। ধন্যবাদ।

বিক্রয়ের সময় যেসব পণ্যের ওয়ারেন্টি ঘোষণা করা হয়, সেগুলো মূলত সংশ্লিষ্ট পণ্যের প্রস্তুতকারী প্রতিষ্ঠান, ব্র্যান্ড অথবা আমদানিকারক কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি। অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট ব্র্যান্ড, প্রস্তুতকারী প্রতিষ্ঠান অথবা আমদানিকারক বহন করে থাকে।

ওয়ারেন্টি সেবার ক্ষেত্রে প্রত্যেকটি ব্র্যান্ডের নিজস্ব নিয়ম, শর্তাবলি ও নীতিমালা রয়েছে। JananiMart BD গ্রাহকদের ওয়ারেন্টি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট ব্র্যান্ড বা আমদানিকারকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যথাসাধ্য সহযোগিতা করে থাকে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান / ব্র্যান্ড / আমদানিকারক নির্ধারিত ওয়ারেন্টি শর্তাবলি নিম্নরূপঃ

যেসব ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হবে না বা শর্তসাপেক্ষে পেতে পারেন

বিঃদ্রঃ JananiMart BD থেকে কেনা পণ্যের ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো অভিযোগ বা সমস্যার ক্ষেত্রে ক্রেতাদের প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। আমরা সংশ্লিষ্ট ব্র্যান্ড বা আমদানিকারকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যথাসাধ্য সহযোগিতা প্রদান করব।

ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য বর্তমান বাজার মূল্য বা প্রদর্শিত মূল্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে JananiMart BD ক্রেতাকে অবহিত করে অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো পরামর্শ বা অভিযোগের জন্য যোগাযোগ

Website: https://jananimartbd.com/

Business Name: JananiMart BD

E