JananiMart BD অনলাইন ডেলিভারির শর্তাবলি
- JananiMart BD-এর ওয়েবসাইটে প্রদর্শিত নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) সুবিধা প্রযোজ্য হতে পারে।
- অনলাইন ডেলিভারির ক্ষেত্রে প্রযোজ্য ডেলিভারি চার্জ / কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- JananiMart BD নিজস্ব ডেলিভারি সার্ভিস অথবা তৃতীয় পক্ষের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকে। ডেলিভারি সুবিধা ও সময় এলাকা এবং পণ্যের ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে।
- কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিকৃত পণ্যের ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য পণ্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য বিকাশ, ব্যাংক ট্রান্সফার অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে অগ্রিম পরিশোধ করতে হতে পারে।
- নির্দিষ্ট পণ্যের মূল্য বেশি হলে অর্ডার কনফার্ম করার জন্য আংশিক অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে।
- কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিকৃত পণ্যের প্রযোজ্য কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- যেসব এলাকায় ডেলিভারি প্রদানের জন্য অতিরিক্ত প্রবেশ ফি, পার্কিং চার্জ অথবা বিশেষ পরিবহন চার্জ প্রযোজ্য হয়, সেই চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
- বর্তমানে অনলাইন অর্ডারে ডেলিভারির ক্ষেত্রে সময় ১ থেকে ৩ কার্যদিবস অথবা তারও বেশি লাগতে পারে। তবে প্রত্যন্ত অঞ্চল বা বিশেষ পরিস্থিতিতে ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।
- পেমেন্ট কনফার্মেশনের SMS বা নোটিফিকেশন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। অন্যথায় পণ্যের স্টক শেষ হয়ে যেতে পারে অথবা মূল্য পরিবর্তিত হতে পারে।
- অর্ডারকৃত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে বিকল্প পণ্য প্রদান অথবা মূল্য রিফান্ড করা হবে।
- নির্দিষ্ট ভবন, ফ্ল্যাট অথবা স্থানে সরাসরি ডেলিভারি সম্ভব না হলে ক্রেতাকে বিল্ডিংয়ের মেইন গেট বা সুবিধাজনক নির্ধারিত স্থান থেকে পণ্য রিসিভ করতে হতে পারে।
- দুর্গম এলাকা, প্রত্যন্ত অঞ্চল অথবা কুরিয়ার সার্ভিসের আওতাবহির্ভূত স্থানে ডেলিভারি সুবিধা সীমিত হতে পারে। এসব ক্ষেত্রে অর্ডার গ্রহণের পূর্বে ক্রেতাকে ডেলিভারি সংক্রান্ত তথ্য জানানো হবে।
- আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রে নিরাপত্তা ও পেমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজনে ক্রেতার কাছ থেকে অতিরিক্ত পরিচয় বা পেমেন্ট সংক্রান্ত তথ্য চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে সংবেদনশীল কার্ড তথ্য নিরাপদ পদ্ধতিতে যাচাই করা হবে।
- আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে EMI সুবিধা প্রযোজ্য নয়, যদি না সংশ্লিষ্ট পেমেন্ট প্রদানকারী প্রতিষ্ঠান ভিন্ন কোনো সুবিধা ঘোষণা করে।
- কোনো স্পেশাল ক্যাম্পেইন অফারের পণ্যে অথবা ভাউচার / কুপন ব্যবহার করে ডিসকাউন্ট পেলে সেই পণ্যে অতিরিক্ত কোনো অফার বা ডিসকাউন্ট প্রযোজ্য হবে না, যদি অফারের শর্তে ভিন্ন কিছু উল্লেখ না থাকে।
- AC (এসি) এবং অন্যান্য বিশেষ পণ্যের ক্ষেত্রে অনলাইন অর্ডার ও ডেলিভারি সুবিধা সংশ্লিষ্ট পণ্যের বিক্রয় শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।
- গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে, প্রোডাক্ট ডেলিভারির পূর্বে প্রয়োজনে Quality Check (QC) কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু প্রোডাক্ট ডেলিভারির আগে আনবক্স করা হতে পারে। QC সম্পন্ন হওয়ার পর প্রোডাক্টটি পুনরায় প্যাক করে ডেলিভারি করা হবে।
- আমরা Close Box Policy অনুযায়ী ডেলিভারি করে থাকি। ডেলিভারির সময় প্রোডাক্ট খোলার সুযোগ নাও থাকতে পারে। তবে ডেলিভারি পাওয়ার পর বাসায় গিয়ে প্রোডাক্ট খোলার সময় একটি ভিডিও ধারণ করে রাখার অনুরোধ করা হচ্ছে। কোনো সমস্যা থাকলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওসহ আমাদের জানাতে হবে।
- ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য বর্তমান বাজার মূল্য / সর্বোচ্চ খুচরা মূল্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ থাকলে JananiMart BD ক্রেতাকে অবহিত করে অর্ডার বাতিল বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
JananiMart BD অনলাইন শপে অর্ডার করে ক্রেতা নির্ধারিত স্থান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে –
- অবশ্যই আমাদের প্রতিনিধির অর্ডার কনফার্মেশনের পর নির্ধারিত সময়ে পণ্য সংগ্রহ করতে হবে।
- নির্দিষ্ট পণ্য স্টকে না থাকলে অন্য স্থান থেকে পণ্য সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে। তবে এক্ষেত্রে অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে।
- অর্ডার কনফার্মেশনের পর নির্ধারিত সময়ের মধ্যে ক্রেতাকে পণ্য সংগ্রহ করতে হবে।
- অগ্রিম পেমেন্ট করে পণ্য বুক না করলে যেকোনো সময় পণ্যের স্টক / মূল্য পরিবর্তিত হতে পারে।
- নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সংগ্রহ না করলে অর্ডার বাতিল হতে পারে। এক্ষেত্রে পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য রিফান্ড চার্জ ও নীতিমালা অনুসরণ করা হবে।
JananiMart BD এক্সপ্রেস ডেলিভারির শর্তাবলি
- শুধুমাত্র পণ্য স্টকে থাকলে এক্সপ্রেস ডেলিভারির অর্ডার গ্রহণ করা হবে।
- ডেলিভারি চার্জ নির্ধারিত হবে পণ্যের আকার, ওজন এবং ডেলিভারি লোকেশন অনুসারে।
- এক্সপ্রেস ডেলিভারি সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট লোকেশন এবং নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম হলে কার্যকর হবে।
- নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার কনফার্ম হলে সম্ভব হলে একই দিনে পণ্য ডেলিভারি করা হবে।
- বড় বা ভারী পণ্যের ক্ষেত্রে ডেলিভারির সময় পরিবর্তিত হতে পারে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ক্রেতাকে জানিয়ে দেবেন।
- নির্ধারিত সময়ের পরে এক্সপ্রেস ডেলিভারি অর্ডার কনফার্ম হলে তা পরবর্তী কার্যদিবসে ডেলিভারি করা হতে পারে।
- কুরিয়ার এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে অর্ডার কনফার্ম হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পণ্য কুরিয়ারে হস্তান্তর করা হবে।
- এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে কোনো প্রকার ফ্রি ডেলিভারি অফার প্রযোজ্য নাও হতে পারে।
- এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে অর্ডার প্রসেসিং সম্পন্ন করার চেষ্টা করা হবে। কোনো কারণে নির্ধারিত সময়ের বেশি লাগলে ক্রেতাকে বিষয়টি জানানো হবে।
রিটার্ন এবং রিফান্ড পলিসি সম্পর্কিত তথ্য জানতে
ডেলিভারি সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য যোগাযোগ করুন
Website: https://jananimartbd.com/
Business Name: JananiMart BD

Router
IP Camera
WiFi Adapter
CC Camera
TV Box